ইরান-ইসরাইল যুদ্ধ: কোন দেশে হতাহত কত? - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Thursday, 5 March 2026

ইরান-ইসরাইল যুদ্ধ: কোন দেশে হতাহত কত?

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে হামলা শুরু করেছে ইসরাইল। ছবি; সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ ৭ম দিনে গড়িয়েছে। এরই মধ্যে এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। হতাহত হয়েছেন প্রায় সব দেশেরই মানুষ। বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, গত শনিবার ইরানের মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ শিক্ষার্থীসহ দেশজুড়ে এখন পর্যন্ত ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন। এছাড়া দেশটিতে শত শত মানুষ আহত হয়েছেন। ইসরাইল: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ মার্চ বেইত শেমেশে এক হামলায় নয়জন নিহত হয়েছেন। এছাড়া ইরানের হামলায় কয়েকশ ইসরাইলি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র: দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এরইমধ্যে নিশ্চিত করেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ছয়জন সেনা নিহত ও ১৮ জন আহত হয়েছেন। লেবানন: গত সোমবার থেকে ইসরাইলের হামলায় হামলায় লেবাননে কমপক্ষে ৭৭ জন নিহত ও ৫ শতাধিক আহত হয়েছেন। বাহরাইন: বাহরাইনের সালমান শিল্প নগরীতে গত সোমবার ইরানের হামলায় ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন লেগে একজন নিহত হয়েছেন। এছাড়া আরও চারজন আহত হয়েছেন। কুয়েত: দেশটিতে ইরানের হামলায় দুই কুয়েতি সেনাসহ অন্তত চারজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। ওমান: চলমান সংঘাতে দেশটির উপকূলে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাঙ্কারে হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া পাঁচজন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত: চলমান সংঘাতে অন্তত তিনজন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। কাতার: চলমান সংঘাতে ইরানের হামলায় ১৬ জন আহত হয়েছেন। জর্ডান: ৫ জন আহত হয়েছেন। ইরাক: ইরানের প্রতিবেশী দেশটি জানিয়েছে চলমান সংঘাতে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। সূত্রঃ যুগান্তর

No comments:

Post a Comment